পাশের বাড়ীর আত্মীয়ের বাড়ীতে নাসিরউদ্দিন সাহেবের আড্ডা চলছে সেই বিকেল থেকে। গল্প-গুজব হাসি-ঠাট্টায় সবাই এমন মশগুল, কখন যে সন্ধ্যে হয়ে গেছে, কারুরই খেয়াল নেই।
শেষে যখন একে অন্যের মুখ দেখতে পাচ্ছেন না অন্ধকারে, তখন মোমবাতি জ্বালার প্রশ্ন ওঠে।
বাড়ীর মালিক বলে ওঠেন, ‘ভাই নাসির, তুমি যেখানে বসে আছ, ঠিক তোমার পাশে বাঁ-ধারে মোমবাতিটা আছে। ওটা জ্বালিয়ে দাও।’
‘ধ্যুস্! তুমি তো আচ্ছা লোক হে!— তাকিয়া ঠেস দিয়ে শুয়ে নাসির বলেন, ‘এই অন্ধকারে ডান-বাঁ বুঝবো কি করে?’ 165
0 coment�rios: