Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

     একদিন বাদশা তৈমুরলঙ, মোল্লাকে নিয়ে শিকারে গেছেন। জঙ্গলের ধারে দূরে একটা বুনো খরগোসকে দেখে গুলি চালালেন,        —কিন্তু লক্ষ্যভ্রষ্ট হো...

টিপ - মোল্লা নাসিরউদ্দিন

     একদিন বাদশা তৈমুরলঙ, মোল্লাকে নিয়ে শিকারে গেছেন। জঙ্গলের ধারে দূরে একটা বুনো খরগোসকে দেখে গুলি চালালেন, 
      —কিন্তু লক্ষ্যভ্রষ্ট হোল।
     বেজায় লজ্জা পেয়ে বাদশ বলেন—‘দ্যাখো নাসির, জীবনে এই প্রথম আমার গুলিটা ফসকে গেল! আসলে কি জানো, আজকাল এই খরগোসগুলো খুব চালাক হয়ে গেছে।’
     সঙ্গে সঙ্গে নাসিরউদ্দিনের জবাব, ‘জাঁহাপনা, আর কেউ জানুক বা না জানুক, আমি তো আপনার হাতের টপ কেমন জানি। আসলে ওটা খরগোস না হয়ে যদি কোনো চালাক প্রজা হোত, তাহলে কোনোমতেই টিপ ফস্কাতো না!’

0 coment�rios: