মোল্লা তার গিন্নীকে পায়েস তৈরীর মাল-মসলা কিনে এনে বলেন—‘আজ জুং করে পয়েস রাঁধ দেখি। দু’জনেই পেট ভরে খবো?’
রাত্রে মোল্লাগিন্নী এক বাটি পায়েস স্বামীকে দিয়ে এক বাটি নিজের জন্যে তুলে রাখলেন, পরে খাবেন বলে।
মোল্লা শুয়ে পড়ে হঠাৎ গিল্পীকে বলেন—‘শোনো গিন্নী, একটা মজার কথা মনে পড়েছে।’
‘কি গো, কি?’
বলছি, বলছি, তার আগে পায়েসের বার্টিটা আনো দেখি।’
গিন্নী তার ভাগের পায়েসের বাটিটা এনে দেয়া মাত্রই চোঁ চোঁ করে সব পায়েস চেটেপুটে খেয়ে, মোল্লা আবার লেপমুড়ি দিয়ে শুয়ে পড়েন।
গিন্নী কর্তাকে ধমক লাগান, বাঃ, বেশ তো তুমি? মজার কথাটা কি বললে না? না শোনা পর্যন্ত আমার হয়তো ঘুমই আসবে না রাতে?
‘মজার কথাটা এই, তোমাকে ধাপ্পা দিয়ে কেমন তোমার ভাগেরটাও খেয়ে নিলুম।’
0 coment�rios: