মোল্লা নসিরুদ্দিনকে একদিন দেখা গেল তাঁর বাড়ীর চার পাশে কেটে বাতিল-করা মুরগীর ঠোঁট-চোখ-পাগুলো ছড়াতে।
‘এসব কি হচ্ছে মোল্লাসাহেব?
—“যাতে মাংসের লোভে বাঘ আসে।”
‘বাঃ রে, লোকে বাঘকে এমিতেই ভয় পায় । অথচ আপনি সেই বাঘকে সেধে ডেকে আনতে চান ?—কেন ?”
বাড়ী বসেই বাঘ শিকার করবো বলে—মোল্লার উত্তর।
দাঁড়িয়ে ওদের কথা শুনছিল একজন। এবার সে বলে ওঠে, “কিন্তু আমাদের এ অঞ্চলে কেন, এ রাজ্যেই বাঘ নেই।’
‘তা জানি বলেই তো টোপ ফেলছি।’
0 coment�rios: