পাড়ার লোকেরা খবর দিল মোল্লাকে, ‘আপনার শাশুড়ী গোসল করতে গিয়ে নদীর জলে পড়ে ভেসে যাচ্ছেন।’
সরাইখানা থেকে এসে গাধায় চড়ে মোল্লা চলছেন শাশুড়ীকে খুঁজতে। নদীর স্রোতের উল্টে দিকেই চলতে থাকেন তিনি।
তাই দেখে সবাই হা-ই করে ওঠে। ‘মোল্লাসাব, আপনার শাশুড়ীকে খুজতে হলে ভাটির দিকে যান। উজানের দিকে গেলে তাঁকে পাবেন না?
‘ধুং, তোমরা আমার শাশুড়ীকে তো চেনে না ভাই। তার সারা জীবনের কাজকম্মো, সবই উণ্টে ধরণের। তাই উজানের দিকেই তার ভেসে যাবার কথা।’
0 coment�rios: