বেরিয়ে যখন পড়েছি ভাই
থামলে তো আর ছরবে না,
হিমালয়ের বরফ জেনো
ঘামবে তবু গলবে না।
সামনে চেয়ে এগিয়ে চলো
ভয় পেয়ো না বদলাতে,
চালিয়ে নেব আধলাতে।
উপোস করে টলব না,
মনের কথা লুকিয়ে মুখে
শত্রুকে আর ছলব না,
বিঁধছে কাঁটা, ফুটছে কাঁকর?
ফুটুক তবু ছুটব হে,
ইন্দ্রদেবের স্বর্গটাকে
দু’হাত দিয়ে লুটব হে।
চাঁদের ঘরে কি কি আছে
উটকে চলো দেখব রে.
ধাক্কা দিয়ে তারায় তারায়
সূর্যে গিয়ে ঠেকব রে।
[--নরেন্দ্র দেব]
0 coment�rios: