জনালার ধারে খাঁচাবদ্ধ এক পাখি রোজ গান গাইত রাত্রে। এক বাদুড় তাই শুনতে পেয়ে একদিন তার কাছে এসে বলল, ভাই রোজ রাত্রে তুমি গান গাও আমি শুনি, কিন্তু দিতে তো একারও গাও না!-- এ কেন?
-এর কারণ আছে বই কি, --খাঁটার পাখি উত্তরে বলল, একবার দিনে গান গাওয়ার সময়ই ত আমি ধরা পড়ে গিয়ে এমনি খাঁচায় আটকা পড়লাম। খুব শিক্ষা হয়ে গলে, ভাই, সেই থেকে দিনে গান গাওয়া আমি একেবারে ছেড়ে দিয়েছি। সবধান হয়ে গিয়েছি।
বাদুড় উত্তরে বলল, তা এখন সাবধান হলে আর কি হবে বলো? এ সাবধানটা যদি ধরা পড়বার আগে হতে, তাহলে বরং কথা ছিল।
উপদেশ: অনর্থ যা ঘটে যাবার পর তা নিয়ে আর কোন সতর্কতার মানে হয় না।
0 coment�rios: