একটা নেকড়েকে বনের পশুদের নেতা করা হয়েছে। সে তার নেতাগিরি ফলাতে তার প্রথম বক্তৃতাতেই এক আইন জারি করে বলল, শোন, ভাই সব, তোমরা শিকারে যে যা কিছু পাও-- এনে একটা সাধারন গোলায় জমা দেবে, তারপর সবাই তা সমান ভাগ করে খাব, তা’হলে খিদের জ্বালায় আর পরস্পর মারামারি কামড়াকামড়ি করতে হবে না।
এই কথা শুনে এক গাধা ঘাড় নেড়ে এগিয়ে এসে বলল, আমাদের নেকড়ে ভাইয়ের মাথা দিয়ে যা বেরিয়েছে এ অতি উত্তম প্রস্তাব কিন্তু আমি তোমাকে বলতে চাই, নেতা ভাই, কাল যা তুমি শিকার করে এনে নিজের ঘরে তুললে, তাও তুমি তা হলে বের করে এনে সাধারণ গোলায় রাখো।
এ কথা শুনে নেকড়ে তার নিজের করা আইন তুলে নিল।উপদেশ: দেশে ন্যায়ের রাজ্য প্রতিষ্ঠা করতে যাঁরা আইন প্রণয়ন করেন, নিজেদের স্বার্থেই নিজেরাই তা মেনে চলেন না। “সাম্যবাদীর নীতি নিজের স্বার্থে নয়”।
0 coment�rios: