এক চাষীর মেয়েকে দেখে এক সিংহ প্রেমে পড়ে গিয়েছে। সে তখন চাষীকে গিয়ে বলল, তোমার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দাও। সিংহের এ প্রস্তাব শুনে চাষী বড় ভাবনায় পড়ল। একটা বন্য হিংস্র জন্তুর সাথে মেয়ের বিয়ে দিতে মন চা না অথচ এমন শক্তিশালী জীবকে সরাসরি প্রত্যাখ্যান করতেও তার সাহসে কুলায় না। অথচ সিংহ এদিকে নাছর বান্দা।
অনেক ভেবেচিন্তে সে বেশি বুদ্ধিমানের মতই সিংহকে বলল, তোমাকে জামাই পাব- এ তো আমার পরম সৌভাগ্যের কথা, কিন্তু মেয়ের যে আমার তোমার নখ আর দাঁতের জন্যে বড় ভয়, তুমি তোমার দাঁতগুলি ভেঙ্গে এবং নখগুলি কেটে এস তাহলে তুমি আমার মেয়েকে পাবে।
চাষীর এই কথায় সিংহ তার দাঁত ভেঙে এবং নখ কেটে এসে হাজির হল চাষীর বাড়িতে। চাষী তখন তাকে আনায়াসে মুগূর পেটা করে দূর দূর করে তাড়াল তার উঠোন থেকে।
উপদেশ: অপরের উপর আধিপত্য করবার ক্ষমতা যদি প্রকৃতির কাছ থেকে লাভ করা থাক, তবে কারো পরামর্শেই সে ক্ষমতা তুমি বর্জন করো না, করলে অপরে তোমাকে নাস্তানাবুদ করে ছাড়বে।পরের কথায় মাথা কামানো আহাম্মকি।
Search This Blog
এক চাষীর মেয়েকে দেখে এক সিংহ প্রেমে পড়ে গিয়েছে। সে তখন চাষীকে গিয়ে বলল, তোমার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দাও। সিংহের এ প্রস্তাব শুনে চাষী বড় ভ...
About author: Sisir Suvro
Cress arugula peanut tigernut wattle seed kombu parsnip. Lotus root mung bean arugula tigernut horseradish endive yarrow gourd. Radicchio cress avocado garlic quandong collard greens.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 coment�rios: