এক গাধা আর এক শেয়াল একসঙ্গে বন্ধুর মত শিকারে বেরিয়েছে। কিছুদূর যাবার পর সামনে এক সিংহ দেখতে পেয়ে বিপদ বুঝে শেয়ালটা আত্মরক্ষার জন্য সিংহের কাছে এগিয়ে গিয়ে বলল, মহারাজ, আপনি যদি কথা দেন যে আমাকে ছেড়ে দেবেন তা হলে ঐ গাধাটাকে আপনার একেবারে হাতের মুঠোয় এনে দিতে পারি।
বেশ ত তাই হবে-- কথা দিচ্ছি আমি।
সিংহের এই কথা শুনে শেয়াল গাধাটাকে ভুলিয়ে ভালিয়ে সিংহের কাছাকাছি একটা ফাঁদের মধ্যে ফেলল।
আর এদিকে সিংহ যখন দেখল গাধাটার আর পালাবার উপায় নেই তখন প্রথমে শেয়ালটাকে শেষ করল, তারপর ধিরে সুস্থে গেল গাধাটার কাছে।
উপদেশ: বন্ধুর সর্বনাশের চেষ্টা করতে গেলে অনেক সময় নিজের সর্বনাশই ডেকে আনা হয়।
0 coment�rios: