একজন লোকের চোখে অসুখ হয়েছে। সারাক্ষণ চোখ দিয়ে পানি ঝরে। জ্বালা যন্ত্রনা। একদনি সে এক পশু-চিকিৎসকের কাছে গেল। তার অসুখের কথা সবিস্তারে বলল।
চিকিৎসক সব শুনলেন। তারপর পশুদের চোখের ওষুধ দিলেন লোকটার চোখে। ভুল চিকিৎসায় বেচারা প্রায় অন্ধ হয়ে গেল। রাগে ক্ষোভে সে গেল কাজির কাছে।
--আমি এর বিচার চাই।
কাজি সব শূনে চিকিৎসক কোন সাজাই দিলেন না। বেকসুর খালাস করে দিলেন।
আর লোকটিকে বললেন- দোষ আপনার। আপনি কোন বুদ্ধিতে পশু-চিকিৎসকের কাছে গেলেন? আপনি কি একজন পশু? পশু-চিকিৎসক আপনাকে পশু ভেবে চিকিৎসা করেছে। এর মধ্যে কোন অন্যাই নেই।
0 coment�rios: