মাংস খেতে গিয়ে কি করে এক বাঘের গলায় হাড় ফুটে গেছে। দারুণ যন্ত্রনা। সে নিজে অনেক চেষ্টা করল, কিছুতেই হাড় বের করতে পারল না।
--আঃ-- এমন কাউকে যদি পেতাম যে হাড়টা টেনে বের করে দিতে পারে!-- ভাবতে লাগল সে।
এই সময় একটা বক পাখীকে কাছে পেয়ে সে বলল, ভাই, একটা উপকার করবে? আমার গলায় হাড় ফুটেছে, এটা যদি তুমি বের করে দাও ত পুরষ্কার দেব তোমায়।
বাঘের কথায় বক তার গলার ভেতরে নিজের মাথা ঢুকিয়ে দিয়ে ঠোঁটে করে অনায়াসে সে হাড়টা বের করে দিল। তারপর বাঘের প্রতিশ্রুতি মত সে বলল, হাড় তো বের করে দিলাম, এবার আমার বকশিস?
বাঘ শয়তানি হাসি হেসে বলল, বাঘের মুখের ভেতর থেকে তোর মাথাটা আস্ত বের করে নিতে পেরেছিস সেইটেই ত পুরস্কার রে! এর পরেও আবার বকশিস চাইছিস?
উপদেশ:মন্দ লোকের কোন উপকার করলে প্রতিদানে যদি সে কোন ক্ষতি না করে তাই নিজের সৌভাগ্য বলে মনে করতে হবে। “দুর্জনের ভালো করে প্রতিদান চাইতে নেই।”
0 coment�rios: