এ সিংহ এক ষাঁড় শিকার করে সবে তার উপর দাঁড়িয়েছে এমন সময় এক দস্যু এল সেখানে। এসেই বলল, মাংসের ভাগ দাও আমায়।
সিংহ বলল, দিতাম তোমায় আমি এর ভাগ--নিজেই তুমি যদি এক লুটতরাজকারী না হতে। ভাগো এইখানে থেকে-- এই বলে সিংহ দস্যুটাকে দূরে তাড়িয়ে দিল।
দস্যুটি চলে গেলে সখোনে এল এক নিরীহ পথিক। ভয়ংকর সিংহ সামনে দেখেই সে অমনি দু’পা পিছিয়ে গেল। সিংহ কিন্তু তাকে কিছুমাত্র তাড়া না করে শান্ত মধুর কন্ঠে বলল, এই তো চাই, কোন দাবী-দাওয়া নেই, লোভ নেই। ভাগ পাবে পাবে তুমি এ মাংসের, নিতে ভয় পেও না তুমি কিন্তু, এস, এগিয়ে এস।
এরপর ষাঁড়ের মাংস দুই ভাগ করে এক ভাগ লোকটাকে নিতে বলে সিংহ পাশের বনে চলে গেল যাতে লোকটা নির্ভয়ে মাংস নিয়ে যেতে পারে।
উপদেশ: মান্য লোকেরা তার প্রাপ্য মর্যাদা দিলে তার কাছে থেকে অযাচিত ভাবেই অনেক কিছু পাওয়া যায়। মানীর মান রাখলে দান মেলে।
Search This Blog
এ সিংহ এক ষাঁড় শিকার করে সবে তার উপর দাঁড়িয়েছে এমন সময় এক দস্যু এল সেখানে। এসেই বলল, মাংসের ভাগ দাও আমায়। সিংহ বলল, দিতাম তোমায় আমি এর ভাগ--...
About author: Sisir Suvro
Cress arugula peanut tigernut wattle seed kombu parsnip. Lotus root mung bean arugula tigernut horseradish endive yarrow gourd. Radicchio cress avocado garlic quandong collard greens.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 coment�rios: