আব্দুল একজন কাঠের ব্যবসায়ী।
সে ছিল খুব অত্যাচারী ও নিষ্ঠুর এক লোক। জোর করে সে অন্যের গাছ কেটে ফেলতো। কাঠ কেটে নিয়ে আসত আর বিক্রির সময় দাম হাঁকত অনেক বেশি।
কেউ কেউ বলত: আব্দুল, মানুষের মনে কষ্ট দিয়ে এভাবে ব্যবসা করো না। গুরুজনেরা উপদেশ দিত, নিন্দুকেরা নিন্দা করত। কিন্তু আব্দুল কোনকিছু গ্রাহ্যই করতো না।
একদিন, একজন লোক তাকে বলল: আব্দুল, গরিবদের ওপর অত্যাচার করো না। গরিবের চোখের অশ্রুতে যে অভিশাপ একদিন তার শাস্তি তোমাকে পেতেই হবে।
আব্দুল নির্বিকার।
এসব কথা তার কানেই ঢোকে না। বরং সে বিরক্ত হয়। একদিন ঘটলও এক দুর্ঘটনা। আব্দুলের কাঠের দোকানে আগুন লেগে গেল। দাউ দাউ করে আগুনের শিখা ছড়িয়ে পড়ল নীল আকাশে। আব্দুলের সমস্ত কাঠ পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু আব্দুলের এই দুঃখে সমব্যাথী হল না। কেউ এসে তার পাশে দাঁড়াল না।
আব্দুল বুক চাপড়ে হায় হায় করতে লাগল।
হায়, হায়, আমার কী হল!
আজ সেই লোকটি আব্দুলের কাছে এসে বলল: আব্দুল, মনে রেখো তুমি এতদিন অত্যাচারের আগুন জ্বালিয়েছিলে লোকের মনে , সেই আগুনেই সব পুড়ে ছাই হয়ে গেল।অত্যাচারী ব্যক্তি কখনও সুখী হতে পারে না। তাকে একদিন শাস্তি ভোগ করতেই হয়।
Search This Blog
আব্দুল একজন কাঠের ব্যবসায়ী। সে ছিল খুব অত্যাচারী ও নিষ্ঠুর এক লোক। জোর করে সে অন্যের গাছ কেটে ফেলতো। কাঠ কেটে নিয়ে আসত আর বিক্রির সময় দাম হ...
About author: Sisir Suvro
Cress arugula peanut tigernut wattle seed kombu parsnip. Lotus root mung bean arugula tigernut horseradish endive yarrow gourd. Radicchio cress avocado garlic quandong collard greens.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 coment�rios: